প্রানিসম্পদ অধিদপ্তরাধীন পি পি আর রোগ নির্মুলের উদ্দেশ্যে দেশ ব্যাপী ছাগল ও ভেড়াকে বিনামূল্যে ২য় ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ১ অক্টোবর বোয়ালমারী ইউনিয়নের চালিনগর গ্রামে শোতাশী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মোঃ আব্দুল আলিম, সঞ্চালনায় ছিলেন ডাঃ মোঃ সেলিম। এই ক্যাম্পেইন উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। ১ম দিনে ৩ হাজার ছাগল ও ভেড়াকে ভ্যাকসিন দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.