1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

শিক্ষাঙ্গনে দূর্নীতি করে পরিত্রাণের সুযোগ নেই- খন্দকার নাসিরুল ইসলাম

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩৯০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে শিক্ষাঙ্গনে সৃষ্ট সংকট নিরসন ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে খন্দকার নাসিরের হস্তক্ষেপের প্রশংসা করেছে অভিভাবক ও সুশীল সমাজ।
উপজেলার পৌরসদরে অবস্থিত স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিরসন ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছেন- কলেজটির সভাপতি, ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে কলেজটির অধ্যক্ষ ফরিদ আহমেদের বিরুদ্ধে প্রমাণিত দূর্নীতির বিচার ও তার পদত্যাগ চেয়ে আন্দোলনে মাঠে নামে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এ প্রেক্ষিতে ৬ অক্টোবর রবিবার সকাল ১০ থেকে বেলা ১ টা পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর সাথে বৈঠক করে অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করতে শিক্ষকমণ্ডলীর মধ্যে  ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন খন্দকার নাসিরুল ইসলাম। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন জমা করবে।
তদন্তকালীন ১ সপ্তাহের বাধ্যতামূলক ছুটিতে থাকবেন কলেজটির অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ। তদন্তে দোষী সাবস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এ আশ্বাসে শিক্ষার্থীরা তাদের আন্দোলন সাময়িক প্রত্যাহার করে নেন।
সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির বলেন- শিক্ষাঙ্গনে কারোরই দূর্নীতি করার সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। হুটহাট সিদ্ধান্ত নয়, সবকিছুই যথাযথ প্রক্রিয়া ও স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে সম্পাদিত হবে।
এ সময় কলেজ প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা খন্দকার নাসিরুল ইসলামের সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION