1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে রেলওয়ের ফিল্ড কানুনগোর বিরুদ্ধে মানববন্ধন

  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৪৯৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ রেলওয়ের রাজবাড়ী জেলার ফিল্ড কানুনগোর বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। অভিযুক্ত কানুনগো জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বৈধ দোকান উচ্ছেদে আইনের অপপ্রয়োগ ও উৎকোচ দাবির অভিযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ‘রেলওয়ের জমি বন্দোবস্ত নেয়া বোয়ালমারীর ব্যবসায়ীবৃন্দ’-র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বোয়ালমারী পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে বৈধভাবে বাংলাদেশ রেলওয়ের জায়গা বন্দোবস্ত নিয়ে প্রায় অর্ধশত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, ডাক্তার চেম্বার, ফার্মেসী, মুদি দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। অথচ রাজবাড়ী জেলার রেলওয়ের কানুনগো জিয়াউল হক জিয়া ক্ষমতার অপব্যবহার করে আমাদের বৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের কথা বলে আমাদের কাছে মোটা অংকের ঘুষ দাবি করে। এতে আমরা রাজি না হওয়ায় বিভিন্ন সময় মাইকিং করে দোকানঘর উচ্ছেদের পায়তারা চালায় এবং আমাদের কয়েক কোটি টাকা মূল্যের ব্যবসা ভেঙ্গে গুড়িয়ে দেয়ার হুমকি দেয়। ঘুষ না দেয়ায় সম্প্রতি লোক পাঠিয়ে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে লাল রং দিয়ে ক্রস চিহ্ন দিয়ে যায়। বৈধ উপায়ে সরকারি নির্ধারিত ফি দিয়ে আমরা জমি বন্দোবস্তের জন্য কাগজ নবায়ন করতে গেলে কানুনগো জিয়াউল হক জিয়া ঘুষ না পেয়ে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে।’
বক্তারা আরো বলেন, ‘এখনই অবৈধভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করলে আমরা প্রায় অর্ধশত ব্যবসায়ী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবো, পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে এবং সরকার হারাবে বৈধ রাজস্ব।’
এ ব্যাপারে অভিযুক্ত কানুনগো জিয়াউল হক জিয়া বলেন, ‘আমি জাল বা ভুয়া কাগজপত্র কাউকে করে দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। যারা আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে তারা উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মাত্র ৩২ জন লিজ গ্রহীতা বৈধভাবে লিজ নিয়েছেন। বাকিরা অবৈধভাবে দখলে আছেন।’ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহাদুল করিম, মো. সেলিম শেখ, আবু সাঈদ, বিপ্লব, হাফিজুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION