1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে বিএনএমের মতবিনিময় সভা

  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫০০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর এক সভা অনুষ্ঠিত হয়। বিএনএম নেতা গোলাম কুদ্দুস মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ্ মোহাম্মদ আবু জাফর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি এই এলাকায় দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত আছি । দলমত নির্বিশেষে সকলের সাথে আমি সুসম্পর্ক রেখে চলার চেষ্টা করেছি । আমার জানামতে কখনো কারও উপর জুলুম অত্যাচার করেছি, এটা আমার মনে পড়ে না । এই মুহুতে যে যার দল করবে স্বাধীন ভাবে মতামত প্রকাশ করবে, সেই পরিবেশ রক্ষা করে তাদের চলা উচিত । যে যার দল করবে স্বাধীন ভাবে করবে, কেউ যাতে বাধা সৃষ্টি না করে । বর্তমান দেশে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে। বিগত আন্দোলনে যে সব হত্যাযোগ্য হয়েছে সরকার সকল হত্যাকান্ডের বিচার করার জন্য পদক্ষেপ নিয়েছে। যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে বিচার করার জন্য এবং তাদের দ্বারা পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে একটি সঠিক ও সুষ্ঠু নির্বাচন করার জন্য রাষ্ট্রযন্ত্রের সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে । সংস্কারের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন দিলে সেই নির্বাচন ফলপ্রসূ হবে না । কেউ কেউ তড়িঘড়ি নির্বাচন করার জন্য উড়োতাড়া করছেন। এতে পরিস্কার ভাবে বুঝা যায় তাদের উদ্দেশ্য ভাল নয় । কোন রকম চোর তাড়িয়ে ডাকাত পত্তন করা যাবে না। রাজনৈতিক নেতাকর্মী এবং জনগণকে পরিস্থিতি অবলোকন করে যে কোন পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন বিএনএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মিসকাত হোসেন মিশু, বোয়ালমারী উপজেলা বিএনএমের আহবায়ক মো. সাইফুর রহমান, সদস্য সচিব আবু জায়েদ টুটুল, পৌর বিএনএমের আহবায়ক হাফিজুল ইসলাম ডাবলু মৃধা, সদস্য সচিব আশরাফুল আলম সেলিম, সদস্য মো. সবুর মিয়া, ইয়াকুব হোসেন, উপজেলা বিএনএমের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম বাদশা, সদস্য উজ্জল হাওলাদার, যুগ্ম আহবায়ক সৈয়দ রফিকুল হাসান টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION