1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে রাতের আঁধারে ৪৪ বস্তা ফিড দোকানের তালা ভেঙে চুরি

  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৬৩৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে একটি পোল্ট্রি ফিডের দোকান থেকে রাতের আঁধারে দোকানের তালা ভেঙে ৪৪ বস্তা ফিড চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোকানের মালিক অজ্ঞাতনামা দুইজনসহ ৫ জনের নামে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নিজাম শেখের ছেলে রুবেল শেখের পাশের পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে ‘মেসার্স রুবেল পোল্ট্রি এন্ড ফিড’ নামে একটি দোকান আছে। গত ৬ অক্টোবর দোকানের মালিক রুবেল শেখ সংশ্লিষ্ট কোম্পানি থেকে ফিড কিনে এনে দোকানে রাখেন। এছাড়া আগে থেকেই ১৫ বস্তা ফিড দোকানে ছিল। গত ৮ অক্টোবর রাত ৮টার দিকে দোকান বন্ধ করে রুবেল বাড়ি চলে যান। রাত দেড়টা থেকে ৩টার মধ্যে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের শামীম কাজীর ছেলে কাজী (২৭), বাওইখালি গ্রামের মুরাদের ছেলে রিফাত (২২), ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বিলা শেখের ছেলে রানা শেখ (২৫) আরো কয়েকজনের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে দোকানের তালা ভেঙে ৪৪ বস্তা ফিড ট্রাকে করে নিয়ে যান। পাশের দোকানদার সজিব ও সাজাহান শেখ ওই স্থানে ওই রাতে বালু নামাচ্ছিলেন। তারা উল্লিখিতদের রুবেল শেখের দোকানের সামনে পিক আপ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন।
এ ঘটনায় রুবেল শেখ বাদী হয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের শামীম কাজীর ছেলে কাজী (২৭), বাওইখালি গ্রামের মুরাদের ছেলে রিফাত (২২), ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বিলা শেখের ছেলে রানা শেখ (২৫)সহ অজ্ঞাতনামা দুইজনের নামে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. বাবুল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাটি তদন্ত করেছি। তদন্ত প্রতিবেদন ওসি স্যারের কাছে জমা দিয়েছি। ওসি স্যার এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION