1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে উন্নতমানের সরিষার বীজ ও কৃষি উপকরণ বিতরণ

  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪১০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ‘সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় ফরিদপুর জেলার বোয়ালমারীতে কৃষকদের মাঝে সরিষার বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এসডিসির কাদিরদী শাখা কার্যালয়ের হলরুমে রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় সরিষার বীজ ও কৃষি ‍উপকরণ বিতরণ করা হয়। রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়ন করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)। খাঁটি সরিষার তেল উৎপাদন ও স্থানীয় কৃষকদের উদ্বদ্ধ করতে ৩শ কৃষককে উন্নতমানের বারি-১৪ ও বারি-১৮ জাতের সরিষা বীজ এবং বায়োভার্মা ও ভার্মি কম্পোস্ট সার প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসডিসির পরিচালক (প্রশিক্ষণ) কাজী মশিউর রহমান কচি। প্রধান অতিথির বক্তব্য রাখেন এসডিসির উপপরিচালক (অডিটর এন্ড মনিটরিং) খন্দকার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এসডিসির কাদিরদী শাখা ব্যবস্থাপক মো. রেজাউল ইসলাম আলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ শাহিন আলম। এ সময় প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্প ব্যবস্থাপক মো. শাহিন আলম উচ্চ ফলনশীল সরিষার চাষাবাদ কৌশল সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষায় খাঁটি সরিষার তেলের বিকল্প নেই। উন্নত জাতের বারি ১৪ ও বারি ১৮ সরিষার ফলন বেশি। এই সরিষাতে ক্ষতিকর ইউরিক এসিড নেই বললেই চলে। এছাড়া এতে উপকারী ওমেগা-৩ ফ্যাটি এসিডের পরিমাণ বেশি। নিরাপদ ভোজ্যতেল উৎপাদনে বেশি করে সরিষা চাষের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সরিষা চাষীরা ভবিষ্যতে আরও বেশি পরিমাণ জমিতে সরিষা চাষ করবেন বলে আগ্রহ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION