বোয়ালমারী প্রতিনিধি: সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বোয়ালমারী চৌরাস্তায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ, ডায়োবেটিস পরীক্ষা, রক্তদান কর্মসূচি, কেক কাটা ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান মিয়া বকুলের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। মামুন মৃধা মিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হোসেন সালেহ্ প্রিন্স, উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ আনিসুরজামান তপু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.