1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে জাতীয় যুব দিবস পালন

  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৪৫১ Time View

স্টাফ রিপোর্টার: ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর বোয়ালমারী উপজেলা প্রশাসন ও যু্ব উন্নয়ন অধিদপ্তর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও র‌্যালী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তাপস শাখারী, উপজেলা প্রকৌশলী, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী ও মো. রকিবুল হাসান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম জামালুদ্দিন। ১৯ জন যুবকদের মধ্যে ১৪ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। শপথবাক্যটি নিম্নরূপ ‘আমি দৃপ্তকণ্ঠে শপথ করিতেছি যে, দেশের প্রতি অনুগত থাকিবো। বৈষম্যবিরোধী ছাত্র-যুব-জনতার আন্দোলনে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকিবো। যুবসমাজের পক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করিব। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হইবো। দেশকে ভালোবাসিব। দেশের মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখিবো। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করিবো। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিবো না।
মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন। বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি।
আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION