1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

জিয়া প্রজন্ম দলের ভাইস চেয়ারম্যান আবুল বাসার বিপ্লবকে সংবর্ধনা

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫০৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফরিদপুরের বোয়ালমারীতে আবুল বাসার বিপ্লবকে সংবর্ধনা দিয়েছে বোয়ালমারী উপজেলা জিয়া প্রজন্ম দল। ৩০ অক্টোবর বুধবার দুপুরে বোয়ালমারী পৌরসভার ১ নং ওয়ার্ডের গুনবহা তালতলা পুরনো ব্রিজ সংলগ্ন এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজর জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করে। আলতাফ হোসেনের সভাপতিত্বে কোরাআন তেলওয়াত ও মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবুল বাসার বিপ্লব। অনুষ্ঠানে জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদুর রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি কানেক্টেড থেকে বক্তব্য রাখেন।
বোয়ালমারী উপজেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক কাজী শাহনেওয়াজ জাকারিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন সৈকত, উপজেলা জিয়া প্রজন্ম দলের সভাপতি লুৎফর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়োজিত খান রাব্বী, নজরুল ইসলাম, ইমরান হোসেন, শহীদুল্লাহ, জামাল মোল্যা, ইয়াদ আলী, মনির হোসেন, আকরাম হোসেন মিয়া, বজলুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION