
বোয়ালমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক চন্দনার ২১ অক্টোবরের ১৪তম সংখ্যায় ‘বোয়ালমারীতে লাইভস্টক প্রকল্পে কর্মী নিয়োগে স্বেচ্ছাচারিতা ও উৎকোচ নেয়ার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আমার ছবিসহ প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। আমি কখনো কোনো দুর্নীতি, স্বেচ্ছাচারিতা বা উৎকোচ গ্রহণ করিনি। প্রতিহিংসা চরিতার্থ ও আমাকে হেয়প্রতিপন্ন করতে মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া, কাল্পনিক ও বানোয়াট সংবাদ প্রকাশ করে সাপ্তাহিক চন্দনা কর্তৃপক্ষ। উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদটি প্রকাশ করায় আমি সামাজিক, মানসিক ও দাপ্তরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি এবং আমার সম্মান ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমি প্রকাশিত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে বানোয়াট কাল্পনিক সংবাদ প্রকাশ করায় অতিসত্ত্বর সাপ্তাহিক চন্দনার প্রতিনিধি ও পত্রিকার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
-ডা. আব্দুল আলিম
ভেটেরিনারি সার্জন
বোয়ালমারী, ফরিদপুর।