1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৪৫৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বোয়ালমারী উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু’র সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর -১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।
তিনি বলেন- ১৯৭৫ সালের এ দিনে ক্যান্টনমেন্টের বন্দীদশা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয় সিপাহী-জনতা। আওয়ামী দুঃশাসন আবার যখন এ জাতির ঘাড়ে জেঁকে বসতে চেয়েছিল তখন দেশপ্রেমিক সিপাহি জনতার সংহতি একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। আমাদের সুযোগ এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে অর্জিত বিজয়কে কাজে লাগিয়ে তারেক রহমানের নেতৃত্বে এ দেশকে ফের নির্মানের।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস ছবুর, বিএনপি নেতা মফিজুল কাদের খান মিল্টন, উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নিজামুদ্দিন মিয়া মিলু, শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা জাসাস সভাপতি মো. শাহিন আনোয়ার, উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মিয়া আহমেদ সোহেল, চতুল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. একলিম শরীফ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুব হাসান সজিব, দুখু, ছাত্রদল নেতা জুয়েল প্রমুখ
এ সময় বক্তারা বলেন, আজকের এই দিনে আওয়ামী লীগের সমর্থক কতিপয় বিভ্রান্ত সৈনিকের জিম্মিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা দেশপ্রেমী সিপাহী জনতা । পাল্টে যায় দেশের পটভূমি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পায়। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জিয়াউর রহমান বাংলাদেশকে শক্তিশালী জাতিস্বত্বা ও স্বনির্ভর দেশে রুপান্তরিত করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION