1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে সার ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪৩৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সাংবাদিক পরিচয় দানকারি, কথিত চাঁদাবাজ খন্দকার আব্দুল্লাহ তুষারের চাঁদাবাজিরোধে আইনের আশ্রয়ে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে চারটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ীরা।
১৩ নভেম্বর বুধবার বেলা সাড়ে বারটার দিকে উপজেলার সাতৈর বাজার বণিক সমিতি কার্যালয়ে এ  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সাতৈর, ঘোষপুর, দাদপুর ও ময়না ইউনিয়নস্থ বিভিন্ন হাট-বাজারের সার ও কীটনাশক  ব্যবসায়ীরা এ সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত অভিযোগ পাঠ করেন সাতৈর বাজারের সার ব্যবসায়ী মিজানুর রহমান।  লিখিত বক্তব্যে পাঠে জানা যায়,  অক্টোবর মাসের ১০ তারিখে রাজধানী টেলিভিশন নামে একটি আইপি টিভির সাংবাদিক পরিচয়ে সাতৈর গ্রামের সাফায়েত হোসেন সাপুর ছেলে চাঁদাবাজ, প্রতারক, কথিত সাংবাদিক খন্দকার আব্দুল্লাহ  ১০ হাজার টাকা চাঁদাদাবি করে, না হলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি ধামকি দেয়। তাকে চাঁদা দিতে অস্বীকার করলে গত ১১ নভেম্বর সাতৈর বাজারস্থ হালিম ট্রেডার্সে বিকাল সাড়ে চারটার দিকে উপস্থিত হয়ে ফের চাঁদা দাবি করে এবং  লাইসেন্স, কাগজপত্র দেখতে চায়। এসময় তাকে যথাযথ কর্তৃপক্ষ ছাড়া লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না চাইলে সে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাকে গালিগালাজ করতে নিষেধ করলে সে আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করতে ধেঁয়ে আসে। এসময় পার্শ্ববর্তী ব্যবসায়ীরা আমাকে তার হাত থেকে রক্ষা করে। তার শোর চিৎকারে বাজারের লোক জড়ো হয়ে গেলে সে প্রকাশ্যে আমার প্রতিষ্ঠান বন্ধসহ হত্যার হুমকি দিয়ে চলে যায়।
লিখিত বক্তব্য তিনি আরও বলেন – আমি ছাড়াও ওই চাঁদাবাজ সাতৈর বাজারের অপর সার ব্যবসায়ী বিদ্যুৎ কুমার সাহার নিকট ৫ হাজার টাকা চাঁদা দাবি করেছে। ভাটদি বাজারের সার ব্যবসায়ী মনিরুল ইসলাম বিশ্বাস ও চিতারবাজারের সার ব্যবসায়ী আতিয়ার রহমান নান্টুকে ভয়ভীতি দেখিয়ে ১ হাজার ৫ শত ও অপর ব্যবসায়ীর নিকট থেকে ১ হাজার টাকা আাদায় করে নেয়। এ ছাড়াও  যে সব ব্যবসায়ীর লাইসেন্স নেই তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে   নিয়মিত চাঁদা আদায় করে সে। এ বিষয়ে বোয়ালমারী থানায় ১২ নভেম্বর একটি লিখত অভিযোগ দায়ের করেছেন মিজানুর রহমান । সংবাদ সম্মেলনে সাতৈর, ঘোষপুর, দাদপুর ও ময়না ইউনিয়নের সার ও কীটনাশক  ব্যবসায়ীগণ এই চাঁদাবাজ, কথিত সাংবাদিকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ঘোষপুর ইউপির সার কীটনাশক  ব্যবসায়ী রাকিবুল ইসলাম উজ্জ্বল,  সাতৈর বাজারে মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নাসির মাহমুদ, দিশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিদ্যুৎ কুমার সাহা, কাদিরদী বাজারের সার কীটনাশক ব্যবসায়ী মো. হাসান ও বাবলু মোল্যাসহ ২০/২৫ জন সার ও কীটনাশক ব্যবসায়ী ও সাতৈর বাজারের ব্যবসায়ীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION