স্টাফ রিপোর্টার: ১৭ নভেম্বর শাহ জাফর টেকনিক্যাল এ্যান্ড বিএম ইন্সটিটিউটের ট্রেড ইন্সট্রাক্টর কম্পিটার মো. কায়েম শেখ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বিএনএম’র চেয়ারম্যান শাহ্ মো. আবু জাফর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মো. কায়েম শেখ, গভর্নিং বডির সদস্য গোলাম কুদ্দুস মোল্যা, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, সাংবাদিক আলমগীর কবির, কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ কুমার সাহা, প্রভাষক নওরীন ইসলাম ও মারুফা আক্তার, ট্রেড ইন্সট্রাক্টর স্বপন কুমার সাহা, ল্যাব সহকারী গোবিন্দ চন্দ্র রায় প্রমুখ। বক্তারা বিদায়ী শিক্ষককে নিয়ে স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন। অবশেষে কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষকের সহকর্মীবৃন্দ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন তার হাতে। প্রধান অতিথি অনুষ্ঠান শেষে পৌরসদরে দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে মিলিত হন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে তাদের দলীয় কর্মপন্থা নিয়ে বিস্তর আলোচনা হয়। সবার সাথে কুশলাদি বিনিময় শেষে ওইদিনই ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.