বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এসএম রাশেদুল হাসান, সমাজসেবা অফিসার কারিজুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, উপজেলা প্রকৌশলী প্রমুখ। আলোচনা সভা শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ২০২৪ সালে নির্বাচিত ৫জন জয়িতাকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। পৃথক ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কারপ্রাপ্ত জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বোয়ালমারী সদর ইউনিয়নের চুকিনগর গ্রামের আন্তরা পারভীন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের খাদিজা খানম, সফল জননী নারী সহস্রাইল গ্রামের খাদিজা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী সহস্রাইল গ্রামের সৈয়দা মনিরা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোসা. আফরোজা আক্তার লিমা।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.