বোয়ালমারী প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বিশাল বিজয় র্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এই র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী চৌরাস্তায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ শহিদুল ইসলাম ও পৌর জামায়াতের আমীর মাওঃ সৈয়দ নিয়ামুল হাসান। বিজয় র্যালীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.