1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

‘তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে’- আবুল বাশার বিপ্লব

  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবুল বাশার বিপ্লব। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার জিয়া প্রজন্ম দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের কলেজ রোডে অবস্থিত শ্রমিক ইউনিয়নের কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবুল বাশার বিপ্লব বলেন, বাংলাদেশের গণতন্ত্র মানেই বিএনপি এবং শহীদ জিয়াউর রহমান ও তার পরিবারের ত্যাগের ইতিহাস। আওয়ামী লীগের মাধ্যমে বারবার গণতন্ত্র হত্যা হয়েছে এবং বিএনপির নেতৃত্বে তা উদ্ধার হয়েছে। তাই জনগণের ভোটের মাধ্যমে আগামীর সরকার হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার গঠিত হবে। এইজন্য সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলফাডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাইয়ুম শিকদার, উপজেলা জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতি লিটন কাজী, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান ও বোয়ালমারী উপজেলা শাখার জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক কাজী শাহনেওয়াজ জাকারিয়া প্রমুখ।
এর আগে নবগঠিত উপজেলা জিয়া প্রজন্ম দলের সভাপতি ইকরাম হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর কমিটির সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক খোকন শেখসহ উপজেলা ও পৌর কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবুল বাশার বিপ্লব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION