1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

১৭ বছর এত অত্যাচার-নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়নি: নিউটন মিয়া

  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩৭ Time View

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ বিএনপি জনগণের দল, পালিয়ে যাওয়া দল না। বিএনপি বীরের দল। ১৭ বছর এত অত্যাচার-নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের বিএনপি নেতা ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া। সোমবার রাতে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা বটতলা এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে নিউটন মিয়া বলেন, ২৬শে মার্চ তৎকালীন সময়ের মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যদিয়েই মূলত মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। এর পর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করি।
আলফাডাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION