স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের ডাক্তার এমএ জলিল এর জেষ্ঠ্য পুত্র কর্ণেল এনামুল হক পদোন্নতি পেয়ে বিগ্রেডিয়ার জেনারেল হয়েছেন। কুমিল্লা ক্যান্টনমেন্টের জি.ও.সি. ৩০ ডিসেম্বর সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে কেক কেটে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণেল এনামুল হকের পিতা ডাক্তার এমএ জলিল, মাতা মিসেস জয়নব বেগম ও তার স্ত্রী। তার এ সাফল্যে বোয়ালমারীর জনগণ আনন্দিত এবং গর্বিত। তাঁর পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.