
স্টাফ রিপোর্টার: বোয়ালমারী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ১৯ জানুয়ারি জর্জ একাডেমীতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ উপলক্ষে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার ৮৭ জন তথ্য সংগ্রহকারী ও ২২ সুপারভাইজার অংশগ্রহণ করে। প্রশিক্ষক হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. জিয়াউল হক খান, মধুখালী উপজেলা নির্বাচন অফিসার মনজুরুল আলম, বোয়ালমারী উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল এবং সহকারী নির্বাচন অফিসার।