1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ প্রর্দশনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৫৩৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উচ্চ ফলনশীল জাতের সরিষার চাষ প্রর্দশনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতরখাড়াপাড়া এলাকায় সোমবার (২০ জানুয়ারি) বিকেলে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়ন করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।
এসডিসি’র অডিট ও মনিটরিং শাখার উপ-পরিচালক খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলভীর রহমান। সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী প্রসেনজিৎ পালের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. রাজু আহমেদ, এসডিসির মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার নমিতা দাশ প্রমুখ। মাঠ দিবসে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ শাহিন আলম। সরিষা চাষে উদ্বুদ্ধ করতে বীজ, সার ও পরামর্শ দিয়ে পাশে থেকে সহযোগিতার জন্য এসডিসি এবং উপজেলা কৃষি অফিসকে ধন্যবাদ জানিয়ে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. রজব আলী ও আক্কাচ শেখ।
প্রকল্পটির আওতায় মেসার্স হাসান ট্রেডার্সের শক্তি সরিষার তেল, মেসার্স মোল্যা ট্রেডার্সের তালিব সরিষার তেল ও মেসার্স নিজাম ট্রেডার্সের বিশ্বাস সরিষার তেল নামে ৩টি নতুন মোড়কে বিএসটিআই’র অনুমোদন নিয়ে বাজারজাত করা হচ্ছে।
কৃষকদের উচ্চ ফলনশীল বারি-১৪, ১৭ ও ১৮ জাতের সরিষা চাষে এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তারা বলেন, নিরাপদ ভোজ্যতেল তেল উৎপাদন ও স্বাস্থ্য সুরক্ষায় বেশি করে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করতে হবে। স্থানীয়ভাবে উৎপাদিত খাঁটি সরিষার তেলে ওমেগা ফ্যাটি এসিডসহ নানাবিধ পুষ্টি গুণাগুণ রয়েছে। যা স্বাস্থের জন্য উপকার।
জমিতে জৈব সার ব্যবহারের গুরুত্ব দিয়ে বক্তারা আরও বলেন, জৈব সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং বিভিন্ন জৈব বালাইনাশক ব্যবহারে পরিবেশবান্ধব উপায়ে ফসল উৎপাদন করা যায়। রাসায়নিক সারের পরিবর্তে জমিতে ভার্মি কম্পোস্ট সার বা কেঁচো সার ব্যবহারে খরচ কম এবং অধিক ফলন পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION