বোয়ালমারী উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম রাব্বানী সোহেল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিনের সার্বিক তত্বাবধানে উপজেলা স্কাউট সম্পাদক এম এ কুদ্দুস সহ ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ এ অনুষ্ঠানে স্ব-স্ব ক্রীড়া পতাকা উত্তোলন করেন। সকল প্রতিষ্ঠানের সম্মানিত ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন। বিকাল তিনটায় উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর হাসান চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.