1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪২৪ Time View

স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে জাকজমকপূর্ণ ভাবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। বোয়ালমারী পৌরসভা ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে দিবসটি আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক তানভীর হাসান চৌধুরী। র‌্যালীতে পৌরসভা ও উপজেলার কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, আইনজীবী, শিল্পী ও বিভিন্ন নারী সংগঠনের নেত্রী ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মোসা. আজমিরী খাতুনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান সিকদার, নির্বাহী প্রকৌশলী মোল্যা মো. শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. একেএম মাহমুদ রহমান, আইইউজিআইপি প্রকল্পের কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও বিপ্লব বিশ্বাস, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, সাংবাদিক মো. আনোয়ার হোসেন প্রমুখ। নারী দিবস উপলক্ষে নারীর অধিকার বিষয়ে গান পরিবেশন করেন অমিয় বাউল। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) এলজিইডি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION