1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারীতে সমাজের অনগ্রসর দুই শতাধিক পরিবারের মাঝে বন্ধু সংঘের ঈদ উপহার প্রদান

  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৪৬৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সমাজের অনগ্রসর পরিবারের মাঝে দুইদিন ব্যাপী ঈদ উপহার প্রদান করেছে সামাজিক সংগঠন ‘বন্ধু সংঘ বোয়ালমারী’। সংগঠনটির নিজস্ব অর্থায়নে গত ২৭ ও ২৮ মার্চ বৃহস্পতি ও শুক্রবার দুইদিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ২৭ মার্চ বৃহস্পতিবার বোয়ালমারী চৌরাস্তা সংলগ্ন চৌধুরী হার্ডওয়ারে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।  কার্যক্রমের শেষ দিন ২৮ মার্চ শুক্রবার বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সকাল ৮টায় শতাধিক সমাজের অনগ্রসর পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করে সংগঠনটি। ঈদ উপহারের মধ্যে ছিল চাল, দেশি মসুর ডাল, তেল, লবণ, দুধ, চিনি, সেমাই। দুই দিনের কর্মসূচিতে সমাজের অনগ্রসর দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেয় ‘বন্ধু সংঘ বোয়ালমারী’।

ঈদ উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাসুদ রানা ও নবাগত সদস্য রাজু শরীফ প্রমুখ।
বন্ধু সংঘ বোয়ালমারী’র সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সুষ্ঠু সুন্দর সমাজ গঠনে বন্ধু সংঘ প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধু সংঘের নিজস্ব অর্থায়নে সমাজের অনগ্রসর দুই শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অনগ্রসর মানুষের পাশে দাঁড়াতে পেরে ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সদস্যরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোসহ এ ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখবো। সেই সাথে সমাজের অনগ্রসর ও হতদরিদ্র মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION