1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

ছাত্র-জনতার খুনিদের বিচার ও পূর্ণ-সংস্কারের পূর্বে নির্বাচন প্রহসনের নামান্তর: হাসিবুর রহমান অপু

  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৫৪৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ছাত্র-জনতার খুনিদের বিচার ও পূর্ণ-সংস্কারের পূর্বে নির্বাচন প্রহসনের নামান্তর। যদি শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে কোন ফ্যাসিস্ট সরকার মাথাচাড়া দিয়ে উঠে তাহলে ছাত্রসমাজ, যুবসমাজ, জুলাইয়ের মতো আবার গর্জে উঠবে। আওয়ামী লীগকে এই বাংলার জমিনে নিষিদ্ধ করে ছাড়বো। আওয়ামী লীগ এই বাংলার জমিনে রাজনীতি করার অধিকার রাখেনা। কথাগুলো বলেছেন, এনসিপির ফরিদপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হাসিবুর রহমান অপু।

গত রবিবার (৩০ মার্চ) ২৯ রমজান সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা অডিটোরিয়াম হল রুমে জাতীয় নাগরিক পার্টির বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে ফিলিস্তিন বাসীদের জন্য দোয়া ও জুলাই গণ-অভ্যুত্থান শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম।

মো. শাহাদাত অনিক ও মেহেদী হাসান তমালের সঞ্চালনায় এবং জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাসিবুর রহমান অপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর সৈয়দ নিয়ামুল হাসান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান, কেন্দ্রীয় সদস্য তৌহীদ আহমেদ আশিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফারহান হাসান বর্ণ, জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা শাখার সংগঠক ডা. বায়েজিদ হোসেন শাহেদ, গণ অধিকার পরিষদের বোয়ালমারী উপজেলা শাখার সদস্য সচিব মতিউর রহমান মুন্না প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION