1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারীতে ধর্ষক গ্রেপ্তার, সহযোগী পলাতক

  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৫৪০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের অপরাধে আঃ রহমান নামের (১৮) এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ধর্ষকের সহযোগী রাতুল (১৯) পলাতক রয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে ধর্ষণের ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলা নাম্বার ১। ধর্ষক ও তার সহযোগীর বাড়ি উপজেলার মুরাইল গ্রামে।

মামলার এজাহার ও থানা সূত্র জানা যায়, ঈদের দিন(৩১ মার্চ) ঘুরতে যাওয়ার কথা বলে আঃ রহমান বর্ণিচর গ্রামের ওই মেয়েকে (১৮) গুনবহা শফিউদ্দিন স্কুল এন্ড কলেজের মধ্যে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ওই মেয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে পাশের এক বাড়িতে নিয়ে চেতনা ফেরানোর চেষ্টা করে। তার চেতনা না ফিরলে পাশের মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তার চেতনা ফেরে।পরে বোয়ালমারী থানা পুলিশ পরের দিন মঙ্গলবার সকাল ৯ টার দিকে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই)আব্দুর রশিদ মোহাম্মদপুর হাসপাতাল থেকে ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে।

মামলার পর মঙ্গলবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে এলাংখালী এলাকা থেকে অভিযুক্ত আঃ রহমানকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের সহযোগি আসামি রাতুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বুধবার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION