1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

কমলেশ্বরদীর আলী আকবার মুন্সীর বিরুদ্ধে একটি কুচক্রী মহল তৎপর হয়ে ‍উঠেছে

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২১৮৫ Time View

স্টাফ রিপোটার: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলী আকবার মুন্সীর বিরুদ্ধে এলাকার একটি কুচক্রী মহল তৎপর হয়ে উঠেছে। তার মান-সম্মান ক্ষুন্ন করে আর্থিকভাবে ক্ষতি করার লক্ষ্যে ওই মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে এলাকার কিছু মানুষকে ভুল বুঝিয়ে সরকারী খালের জমিতে বিল্ডিং করেছে বলে মানববন্ধনে উৎসাহিত করছে। এ ব্যাপার আলী আকবার মুন্সী বলেন, এই মহলটি মাঝে মধ্যে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেয়। বর্তমানে তাদের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় তা পূরণ করতে ব্যর্থ হই। তাদের চাহিদা পুরণ না হওয়াতে তারা রাগান্বিত হয়ে এলাকায় মিথ্যা গুজব ছড়িয়ে আমাকে নানাভাবে হয়রানি করছে। দীর্ঘ ১৫ বছর ধরে বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে। কখনও সরকারি ভাবে বাধা দেয়া হয়নি। অথচ এই মহলটি মাঝে মধ্যেই ঝামেলা করছে। গত ২০ বছরে কমপক্ষে ২০ বার উক্ত জমিতে মাপঝোপ করা হয়েছে। তাতে দেখা গেছে, নিজস্ব জমিতেই বিল্ডিংটি নির্মিত হয়েছে।িএছাড়া মানববন্ধনে আমাকে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর বলে উল্লেখ করা হয়েছে। অথচ মিছিলে মানববন্ধনে যারা নেতৃত্ব দিচ্ছে তারাই আওয়ামী আমলে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের কমিটিতে পদ-পদবী বহন করছে। আওয়ামী ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করছে তারাই। আমার ছেলে শাকিল মুন্সী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিবেদিত প্রাণ। আমার পরিবার জুলাই আন্দোলনে সামনের সাড়িতে থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। যার একাধিক ছবি আমাদের কাছে রয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। সাথে সাথে কুচক্রী ওই মহলটির মুখোশ জনসম্মুখে প্রকাশ করা হবে।
সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন জানান, শুধু আমার আমলেই নয় ইতোপূর্বে যারা চেয়ারম্যান ছিলেন তারা এমনকি সাবেক উপজেলা চেয়ারম্যান নান্নু মিয়ার আমলেও খালের জমি একাধিকবার মাপা হয়েছে। তাতে দেখা গেছে, বিল্ডিং থেকে খালের জমির সিমান্ত অনেক দূরে রয়েছে। খালের জমি মেপে সীমানা নির্ধারণ করার পরই বিল্ডিং নির্মিত হয়েছে। মানববন্ধন ভিলেজ পলিটিক্স মাত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION