1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারী প্রভাতী সংঘের কর্মকাণ্ড মানুষের দৃষ্টি কাড়ছে

  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৭৩ Time View
বোয়ালমারী প্রভাতী সংঘের কর্মকাণ্ড মানুষের দৃষ্টি কাড়ছে
নিজস্ব প্রতিনিধিঃ
“সুস্থ্য মনে সুস্থ্য চিন্তার বসতি, একজন অসুস্থ্য ব্যক্তি নিজ পরিবার ও সমাজের বোঝা।” নিজে সুস্থ্য থেকে অন্যকেও সুস্থ্য থাকার উৎসাহ যোগাতে যুবা ও বয়স্কদের  সমন্বয়ে গঠন করা হয়েছে  বোয়ালমারী প্রভাতী সংঘ।
 প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিদিন ভোরে নিয়মিত শরীর চর্চা সহ নানাবিধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বোয়ালমারী প্রভাতী সংঘ। সমাজের সিনিয়র সিটিজেনদেরকে মানুষ বোঝা মনে করে অশ্রদ্ধা করে। কিন্তু সৃজনশীল মানুষ বয়োবৃদ্ধ কালেও অনুকম্পার বদলে পায় শ্রদ্ধা। নানা সৃজনশীল কাজের মাধ্যমে ইতোমধ্যেই বিভিন্ন বয়স ও শ্রেণি পেশার মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে সক্ষম হয়েছে প্রভাতী সংঘ।
নিয়মতান্ত্রিক শরীর চর্চা একটা শুদ্ধ নেশা। এ নেশায় উদ্বুদ্ধ হয়ে বদলে গেছে সংঘের প্রতিটি সদস্যের দৃষ্টিভঙ্গি। বার্ষিক বনভোজন, ঘুড়ি ওড়ানো উৎসব, সাতার কাটাসহ বিভিন্ন কর্মকাণ্ড এখন বয়স্কদের কাছে সুস্থ্য থাকার বীজমন্ত্র বলে মনে হচ্ছে।
বোয়ালমারী প্রভাতী সংঘের সভাপতি মো. মাহবুব আলম মিয়া বলেন, ” শরীর চর্চা ও বিনোদন আমাদের সুস্থ্য থাকার মন্ত্র, ভালবাসা আমাদের যুদ্ধ জয়ের অস্ত্র।  আমরা শান্তির শ্রমিক।”
“ভবিষ্যতে প্রভাতী সংঘ জনসম্পৃক্ততা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে সমাজের মান উন্নয়নে ভূমিকা রাখতে চায় “বলে মত প্রকাশ করেছেন প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক কাজী হাসান ফিরোজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION