1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বরখাস্তকৃত প্রিন্সিপাল ফরিদ আহম্মেদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৫৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ২১ মে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বরখাস্তকৃত প্রিন্সিপাল ফরিদ আহম্মেদের ‍দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করে এলাকাবাসী। ওইদিন সকালে খবর ছড়িয়ে পড়ে সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম বরখাস্তকৃত ফরিদ আহম্মেদকে নিয়ে কলেজে আসছেন। সাথে সাথে এলাকার শত শত লোক কলেজ ক্যাম্পাস অবরোধ করে রাখে। নানা ধরনের স্লোগান দিতে দিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় মিলিত হয় তারা। বক্তারা বরখাস্তকৃত প্রিন্সিপাল ফরিদ আহম্মেদের অনিয়ম দুর্ণীতি হলে ধরে বক্তব্য দেন। একই সাথে খন্দকার নাসিরুল ইসলাম তাকে সমর্থন করায় তারও সমালোচনা করা হয় মানববন্ধন থেকে। বক্তারা বলেন, বরখাস্তকৃত প্রিন্সিপালকে বার বার নোটিশ দিয়ে আবাসিক বাসা ছাড়তে বলা হয়েছে। তিনি বাসা না ছেড়ে কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করছেন। নানা ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে সে আবার ফিরে আসতে চাচ্ছে। বক্তারা আরও বলেন, এই মানববন্ধনের পর যদি তিনি বাসা না ছাড়লে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা হার্ডলাইনে যেতে বাধ্য হবো। কোনো অবস্থায়ই মহিলা কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট হতে দেবো না। শিক্ষার মানোনয়নে যা যা করার দরকার আমরা তার সবই করবো। যেকোনো মুল্যে দুর্ণীতিবাজ প্রিন্সিপালকে প্রতিহত করা হবে এ কলেজ থেকে। প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন মজিবুর রহমান বাবু, কলেজের গভর্নিং বডির সদস্য মফিজুর কাদের খান মিল্টন, কলেজের গভর্নিং বডির সদস্য ও সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, জাহাঙ্গীর আলম কালা মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, পৌর ছাত্রদলের আহবায়ক মাহফুজ মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION