1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারীতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৯২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বাড়াতে সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রবিবার (২৫ মে) সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন বোয়ালমারীতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমীন ।
এসময় সহকারী কমিশনারের কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বোয়ালমারী পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ।

উদ্বোধন শেষে মেলা অঙ্গনে ভূমি সেবা ও সচেতনতা তৈরিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমীন।
নবাগত সহকারী কমিশনার তার বক্তব্যে বলেন- আধুনিক বাংলাদেশ বিনির্মানে ভূমি মন্ত্রণালয় যুগ উপযোগী প্রযুক্তিগত নানা পদক্ষেপ নিয়েছেন, ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এ সেবাকে সহজিকরণ করা হয়েছে। হয়রানি মুক্ত ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর। বর্তমানে নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইনভিত্তিক করার মাধ্যমে দেশের যে কোনো নাগরিক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দিনরাত চব্বিশ ঘণ্টাই সেবা গ্রহণ করতে পারেন। তিনি আরও বলেন – বর্তমানে ডিজিটাল জরিপ শুরু হয়েছে, তিন বছরের অধিক ভূমি কর পরিশোধ না থাকলে সে সব ভূমি সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। তাই ভূমি মালিকদের উচিত কর পরিশোধ করে ভূমির মালিকানা নিষ্কণ্টক রাখা।

সাংবাদিক আমীর চারু বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, সমাজ সেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা শেখ মো. আদিল, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, ‘সাপ্তাহিক বোয়ালমারী বার্তা’ পত্রিকার সম্পাদক এ্যাড. কোরবান আলী, সাতৈর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ফরিদ শেখ প্রমুখ।

সহকারী কমিশনার কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মেলায় ৮টি স্টল স্থান পেয়েছে। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে। মেলাটি চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION