1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫৭৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করেছে স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি।
বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (৩০ মে) বিকেল ৪ টায় ওয়াপদা মোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পৌরসদর বাজারের ওয়াপদা ও চৌরাস্তা মোড়ে ভ্যান, রিক্সা, অটোরিকশা চালকসহ বিভিন্ন পরিবহনের শ্রমিক ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে ফরিদপুর -১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।
উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুর কাদের খান মিল্টন, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, গুনবহা ইউনিয়ন পরিষদের সদস্য এনায়েত হোসেন,
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সদস্য গোলাম রসূল বিশ্বাস, মো. আলম শেখ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রদল নেতা জুয়েল প্রমুখ ।
এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। দোয়া পরিচালনা করেন গোলাম রসুল বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION