1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে খন্দকার নাসিরুল ইসলামের মতবিনিময়

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৫২১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলার দশটি ইউনিয়ন ও পৌরসভার সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির নেতৃবৃন্দ। বুধবার (১১ জুন) বিকালে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে বোয়ালমারী জর্জ একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক ও বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় কুমার সাহার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমরা সকলেই এদেশের নাগরিক। সংখ্যাগুরু, সংখ্যালঘু ভেদাভেদ নয় মাথা উঁচু করে বলুন – আমরা এ দেশের নাগরিক, আমরা বাংলাদেশী। হিন্দু ধর্মাবলম্বীরা এদেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের আমলে। বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, নারীদের ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু একটি ঘটনারও বিচার হয়নি। কারন তারা জানতো যতই নির্যাতন করা হোক হিন্দুদের ভোট আওয়ামী লীগের বক্সেই পড়বে, বিচার করে অন্যদের ভোট হারাতে চায়নি আওয়ামী লীগ। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনেও তাদের পাশে ছিলো, বর্তমানে ও ভবিষ্যতে বিএনপি তাদের পাশে থাকবে। অনেক রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত আজকের দিনটা পেয়েছি। আসুন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।
‘অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, বিএনপি নেতা আতাউর রহমান খান, পূজা উদযাপন ফ্রন্টের সাবেক সাংগঠনিক সম্পাদক কান্তি বিশ্বাস, প্রিয় নাথ কুন্ডু, ডা. পরিতোষ কুমার বিশ্বাসসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION