1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে খেলাফত যুব মজলিসের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৫৪১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সদস্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) বিকাল ৪টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বোয়ালমারী শাখার আয়োজনে জেলা অডিটোরিয়াম হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের বোয়ালমারী উপজেলা উপশাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ মিসবাহ-এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সদস্য, বিশিষ্ট আলেমেদ্বীন শাহ আকরাম আলী হাফিজুল্লাহ।
প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতী শারাফত হুসাইন।
তিনি বলেন- “স্বৈরাচার শেখ হাসিন সরকারের আমলে এদেশের মানুষ কথা বলার অধিকার হারিয়ে ছিলো। আলেম ওলামাদের কন্ঠরোধ করা হয়েছিল, তাদের জেল জুলুম অত্যাচার চালিয়ে বাংলার মাটিতে ইসলামের কথা বলার মানুষ শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলেছে। আল্লাহর অশেষ দয়ার কল্যাণে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনাসহ তার দোসররা ক্ষমতা ছেড়ে দিতেই বাধ্য হই নাই, দেশের বাইরে পালিয়ে গিয়েছে। আমাদের দাবি অত্যাচারী স্বৈরশাসক ও তার দোসরদের দ্রুত দেশে এনে জনসম্মুখে বিচার করতে হবে।
দেশের মানুষ চায় বাংলাদেশে ইসলামি শাসন ব্যবস্থা চালু করতে, কোরআন সুন্নাহভিত্তিক দেশ পরিচালনা হোক। খেলাফত মজলিস দেশের সকল ইসলামী দলের সমন্বয়ে আগামী নির্বাচনে লড়তে চায়। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে মাওলানা মামুনুল হকের সৈনিক গড়ে তুলতে হবে। যাতে এদেশের মাটি ইসলামের পতাকার ছায়া তলে আসে।”
মাওলানা আবুল কালামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি মাহবুবুর রহমান, মাওলানা আবুল হাসান, মাওলানা মাসইদুর রহমান, মাওলানা হাফেজক্বারী মাহাম্মাদুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি নাসির উদ্দিন প্রমূখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION