1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি- সামসুদ্দিন মিয়া ঝুনু

  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৪৮ Time View

প্রতিনিধি ফরিদপুর: বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সব ধর্মের মানুষ তাদের নিজস্ব আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চায়। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই। ধর্ম যার যার বাংলাদেশটা আমাদের সবার। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। হিংসা বা প্রতিশোধ কখনও শান্তি বয়ে আনতে পারে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কামারগ্রাম ও আমগ্রাম শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর নিত্য সেবাঙ্গণে ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের শেষদিন শনিবার (১৪ জুন) রাতে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু এসব কথা বলেন।
তিনি বলেন, গত ৫ আগস্টের পর হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজায় নাশকতার আশঙ্কা থাকায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূজামণ্ডপ ও মন্দির পাহারা দিয়েছেন। সেটা কোনও রাষ্ট্রীয় দায়িত্ব ছিল না, নৈতিক দায়িত্ববোধ থেকেই পাহারা দেওয়া হয়েছে। হিন্দু ভাই-বোনদের নিরাপত্তায় আমাদের কর্মীরা তাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতে যেকোনো ধরনের সংকটে তাদের পাশে থাকবে। এ দেশটা আমাদের সকলের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল, কেন্দ্রীয় ‍কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, মো. এনায়েত হোসেন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক বিশ্বজিৎ সরকার, রুপাপাত ইউনিয়ন যুবদলের সভাপতি মঈনুল ইসলাম, ছাত্রদল নেতা জুয়েল, সাদমান পাপ্পু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION