1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

সম্মেলন উপলক্ষে বোয়ালমারীতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৩৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক আগামী ১৬ জুন বোয়ালমারী উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জুন) বিকেলে ওয়াবদা মোড়স্থ বিএনপি কার্যালয়ে বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলামের কামালের সভাপতিত্বে এ সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, বোয়ালমারী উপজেলা ও পৌরসভা সম্মেলন প্রস্তুতি কমিটির টিম লিডার আফজাল হোসেন খান পলাশ।
তিনি বলেন, ‘ত্যাগী ছাত্রদল, যুবদলের পরীক্ষিত জিয়ার সৈনিক। ফ্যাসিস্ট সরকারের আমলে যারা অত্যাচার নির্যাতন জেল-জুলুমের শিকার হয়েছেন তাদের দিয়েই বিএনপির কমিটি গঠন করা হবে। আওয়ামীলীগ ও বিএনএমের দোসরদের কমিটিতে ঠাঁই হবে না। অনুকুল পরিবেশে এখন যারা স্রোতে গা ভাসাচ্ছেন তাদের চিহ্নিত করে আমাদেরকে জানান। বিএনপি চায়, প্রকৃত জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরাই বিএনপির হাল ধরুক। সে লক্ষ্যে আগামীকাল সম্মেলন আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপির শক্তিশালী কমিটি গঠন করা হবে।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য মো. শামীম হোসেনের সঞ্চালনায় এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কেএম জাফর, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, পৌর বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশ, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, যুবদল নেতা রোকনুজ্জামান বকুল, হোসেন সালেহ্ প্রিন্স, মো. আলম শেখ, উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আনিসুরজামান তপু, ছাত্রদল নেতা জুয়েল, সাদমান পাপ্পু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION