1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারীতে গরুর পায়ের ছাপ অনুসরণ করে চোর পাকড়াও

  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৮৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে গরু চুরির পর চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ জুন) সকালে সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। আটককৃত চোরের নাম হারুন মোল্যা (৫০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হাবিবুর মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অসিত সরকারের গোয়াল ঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে একটি সংঘবদ্ধ চোরচক্র। পরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে স্থানীয়রা লক্ষ্মীপুর গ্রামে গিয়ে হারুনের বাড়িতে গরুগুলো খুঁজে পান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাকে আটক করে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে রাখা হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী অসিত সরকার বলেন, “রাত আনুমানিক তিনটার দিকে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে দেখতে পায় গোয়াল ঘরের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি তিনটি গরুর একটিও নেই। রাতেই লোকজন নিয়ে খোঁজে বের হই। পায়ের ছাপ অনুসরণ করে চোরের বাড়ি খুঁজে পাই এবং গরু উদ্ধার করি।”

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION