1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪২৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
বোয়ালমারী বাজার সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী মন্দির কমিটির আয়োজনে শুক্রবার ২৭ জুন বিকালে শহরটিতে দুইটি বর্ণাঢ্য শোভাযাত্রার সহযোগে রথ বের হয়। প্রথমে শহরের কেন্দ্রীয় মন্দির থেকে রথ নিয়ে একটি শোভাযাত্রা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কামারগ্রাম আখড়াবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। অপরদিকে আখড়াবাড়ি মন্দির থেকে আরেকটি রথযাত্রা বিকাল ৫ টায় শুরু হয়ে বোয়ালমারী শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে এর সমাপ্তি হবে। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করেন বলে জানা যায়।
দুটি রথযাত্রায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর -১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু। এ সময় বোয়ালমারী পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা, বাবলু সিকদার, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, সাবেক কাউন্সিলর আতিকুল আলী, হিন্দু মহাজোট নেতা মদন দাস, উপজেলা মৎস্যজীবীদলের আহবায়ক বিশ্বজিৎ সরকার প্রমুখ।
সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ শোভাযাত্রা দুটিতে অংশ গ্রহণ করেন।
রথ যাত্রার ইতিহাস নিয়ে অসীত ভট্টাচার্য পিরু ঠাকুর বলেন- কংস বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রাকে রথে চেপে মথুরানগরী পরিক্রম করেছিলেন। সে সময় সমস্ত মথুরাবাসী ভগবানের দর্শন লাভ আর প্রণাম, পুষ্প অর্পণের সৌভাগ্য লাভ করে ছিলেন। বলা হয় এই ঘটনাকে স্মরণীয় করবার জন্য রথ যাত্রা উৎসবের আয়োজন করে থাকে সনাতন ধর্মাবলম্বীগণ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION