বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে বেশ কয়েকজন কৃতি শিক্ষার্থী। তারা হলো উপজেলার মাধবপুর গ্রামের মো. দাউদ মোল্যার মেয়ে মিনা খাতুন। সে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিষয়ে ভর্তির সুযোগ পায়। উপজেলার মিনাজপুর গ্রামের মোহম্মাদ সেখের ছেলে রিফাতুল ইসলাম রিফাত বরিশাল বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে। চরমুরাইল গ্রামের মো. আবুল কাসেম শেখের ছেলে একরামুল শেখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া চন্দনী গ্রামের মো. রিহাদ শেখের ছেলে ইজাজুল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছে। ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াডে খরসূতী সরকারি কলেজ থেকে মো. শরিফুল ইসলাম অংশগ্রহণ করে ফরিদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। এছাড়া তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে খরসূতী সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়।
খরসূতী সরকারি কলেজের অধ্যক্ষ মো. সাদীন-উর-রহমান বলেন, কলেজটির প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠদানে আধুনিক শিক্ষা কারিকুলাম অনুসরণ করা হয়। শিক্ষার্থীদের মেধা অনুযায়ী বিশেষ পাঠদানের ব্যবস্থা রয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে যেসব শিক্ষার্থী সফলতা অর্জন করে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে তাদের অভিনন্দন। সেই সাথে অত্র কলেজের শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.