1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আঙিনায় মাটির নিচ থেকে বের হচ্ছে দুর্গন্ধযুক্ত ধোঁয়া

  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৯৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় মাটির নিচ থেকে মাসখানেক ধরে দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হচ্ছে। প্রথম দিকে অল্প হলেও দিন দিন ধোঁয়ার পরিমাণ বাড়ছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল দেখা দিয়েছে। সেইসাথে রোগী ও স্বজনদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত প্রায় এক মাস ধরে এখানে ধোঁয়া বের হচ্ছে, প্রথমে অল্প ছিলো, এখন অধিক পরিমাণে দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হচ্ছে। বিষয়টি ঘিরে জনসাধারণের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, হাসপাতাল আঙিনায় একটি বিদ্যুতের খুঁটির গোড়ার ৬ থেকে ৭ ফিট জায়গা নিয়ে ছোট ছোট ১০ থেকে ১২ টি গর্ত দিয়ে অনবরত ধোঁয়া বের হচ্ছে। জায়গাটা গরম হয়ে উঠেছে। ধীরে ধীরে ধোঁয়ার পরিমাণ ও তীব্রতা বাড়ছে। ধোঁয়া বের হওয়ার সময় গর্তগুলোর মুখ থেকে শোঁ শোঁ আওয়াজ শোনা যাচ্ছে।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রায় মাস খানেক ধরে এখানে ধোঁয়া দেখতে পেয়ে প্রথমে সাধারণ আগুনের ধোঁয়া মনে হয়েছিল। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টির পরও দুর্গন্ধযুক্ত ধোঁয়া ও জায়গাটি গরম হলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তারা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান বলেন, ‘বেশ কিছুদিন ধরে হাসপাতাল চত্বরে একটি বৈদ্যুতিক খুঁটির গোড়া থেকে ধোঁয়া বের হচ্ছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ধোঁয়াও বেড়েছে। কারণ জানার জন্য ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসকেও জানিয়েছিলাম, কিন্তু বিদ্যুতের লোকজন নিশ্চিত করেছেন, এখানে ওনাদের কোনো বিদ্যুতের লাইন সংযোগ নেই। পরে ইউএনও স্যারকে বিষয়টি অবহিত করা হয়েছে। উনি ধোঁয়া উদগীরণের সঠিক কারণ নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করছেন, সঠিক কারণ জানার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপতত ওখানে সতর্কতামূলক লাল প্লাগ টানানো হবে, যেন কেউ ক্ষতির সম্মুখীন না হয়।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হাসান চৌধুরী বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরকে জানিয়েছি, আশানুরূপ কোনো সাড়া এখনো পাইনি, তবে চেষ্টা অব্যাহত রেখেছি। যেহেতু সেনসেটিভ বিষয় সেহেতু সাধারণের সতর্কতার জন্য বলে এসেছি। সংশ্লিষ্ট কেউ এসে তদন্ত করলেই সঠিক কারণ ও সমাধান জানা যাবে।’
এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহ্‌মুদুল হাসান বলেন, ‘বিষয়টি জানা নেই। আপনার মাধ্যমেই জানতে পারলাম। দ্রুত এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION