বোয়ালমারী প্রতিনিধি: এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে ১২২৭ মার্কস পেয়ে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে কৃতি শিক্ষার্থী রিয়াজুল হক আলিফ। ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সে। আলিফ দক্ষিণ কামারগ্রামের বাসিন্দা বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক ও গৃহিনী পাপিয়া সুলতানা পপি দম্পতির ২য় সন্তান। তার বড় বোন স্কুল ও কলেজে মেধার স্বাক্ষর রেখে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (মাস্টার্স) লেখাপড়া করছে। আলিফ ইতোপূর্বে নিউ মডেল প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে উপজেলার মধ্যে ২য় স্থান অধিকার করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। ভবিষ্যতে আলিফ একজন আদর্শবান নাগরিক হয়ে দেশের সেবা করতে চান। রিয়াজুল হক আলিফের জন্য সকলের কাছে দোয়া ও আর্শিবাদ চেয়েছেন তার অভিভাবকরা।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.