1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৮৪ Time View

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক:

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট ) সকালে এ উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ, র‍্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হবে। এ উপলক্ষে মৎস্য অবমুক্ত করনের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধনী করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

মৎস্য অবমুক্ত করনের পর একটি বর্ণাঢ্য র‍্যালী পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহিল আবরার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে  উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী বলেনআমাদের দেশীয় মাছ সংরক্ষণে এগিয়ে আসতে হবে এ উপজেলার নদী-নালা, খাল-বিল প্রায় ১৭৬ প্রজাতির ও রয়েছে। নানা কারনে পানি দূষণ ও অবৈধ জাল দিয়ে মাছ শিকারের ফলে দেশীয় মাছ হুমকির সম্মুখীন। এসব মাছ রক্ষা করতে, চায়না দুয়ারী, চাক, ম্যাজিক,ভেশাল, কারেন্ট, মশারী জাল ব্যবহার পরিহার করতে আহ্বান জানান বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. নাজিমুদ্দিন মিয়া মিলু, সদস্য মো. রোকনুজ্জামান বকুল, বোয়ালমারী বার্তা সম্পাদক এ্যাড কোরবান আলী, যমুনা টিভি প্রতিনিধি মুহাব্বাত জান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ সফলতা অর্জন করায় তিন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত চাষীরা হলেন চতুল ইউনিয়নের বাহিরবাগ গ্রামের সফল মৎস্য চাষী মো. ফিরোজ মোল্যা,বোয়ালমারী ইউনিয়নের চালিনগর গ্রামর সফল মৎস্য চাষী মো. আব্বাস শেখ, রূপাপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের মো. আহাদ মোল্যা। তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দলের সভাপতি বিশ্বজিৎ, বিল্লাল খানসহ উপজেলার বিভিন্ন মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION