
বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা হাজী কল্যাণ সংস্থার উদ্যোগে হাজী সমাবেশ ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের উপস্থিতিতে এ অনুষ্ঠান আয়োজিত হয়। উপজেলা হাজী কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ মোহাম্মদ আবু জাফর।
তিনি বলেন, “ধর্মীয় মূল্যবোধ সমন্বিত রেখে হাজীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। হাজীদের ঐক্যবদ্ধ থেকে পরস্পরের আপদ-বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। হাজীদের শুধু হজ্ব করে এসেই তাদের দায়িত্ব শেষ হয় না। সমাজের অনিয়ম, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে হবে। বিল দখল, জলমহল দখল, হাট-বাজার দখল, বিভিন্ন জায়গা দখল, সকল প্রকার দখলবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা এসব করে, তাদের চিহ্নিত করে সমাজে একঘোরে করে রাখতে হবে। মনে রাখতে হবে, অন্যায় যে করে আর অন্যায় সহে, উভয়ই পাপী। পরিশেষে হাজী সমাবেশে উপজেলার সবএলাকার হাজীদের উপস্থিতি দেখে হাজ্বী কল্যাণ সমতিরি সভাপতি হাফেজ মাও. আব্দুল হক মৃধা ও সাধারণ সম্পাদক মাও. আব্দুল আহাদকে অভিনন্দন জানান।
সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান। সিনিয়র সহ-সভাপতি মুফতী তৈয়্যিবুর রহমান এছাড়াও আলোচনায় বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা আলহাজ্ব ইদ্রিস আলী মিয়া, আলহাজ্ব নবাবউদ্দিন টোকন মিয়া, সহ-সভাপতি প্রফেসর আলহাজ্ব আবদুস সালাম, আলহাজ্ব মুন্সি আবু তালেব, আলহাজ্ব শহিদ মোল্লা, আলহাজ্ব আফজাল হোসেন, সদস্য আলহাজ্ব আব্দুল ওহাব মাস্টার ও আলহাজ্ব মুসারেফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.