
দীপঙ্কর পোদ্দার:
ফরিদপুর জেলার বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ডের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এসিল্যান্ড মো. শিব্বির আহমেদ এর আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গত ২১ আগস্ট বোয়ালমারীতে যোগদান করেন।
বোয়ালমারী সম্পর্কে এসিল্যান্ড মো. শিব্বির আহমেদ বলেন, "বোয়ালমারী শান্ত জায়গা, মানুষগুলোও শান্ত। আশা করছি ভালো লাগবে।'' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সামাজিক অভিযোগগুলো গ্রাম আদালত হয়ে আমাদের কাছে আসা উচিত। তা নাহলে গ্রাম আদালতগুলোর ভূমিকা কমে যাবে।"
এ সময় তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে সত্য ও সঠিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের সময়, বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইনকিলাব প্রতিনিধি জাকির হোসেন, যায়যায়দিন ও এশিয়ান টিভি প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, সংগ্রাম প্রতিনিধি মাওলানা মো. রফিকুল ইসলাম, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, প্রতিদিনের কাগজ প্রতিনিধি মুকুল বসু, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল খান প্রমুখ। উল্লেখ ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক দিন কাল প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন চিকিৎসার জন্য ভারত থাকায় উপস্থিত থাকতে পারেনি
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.