1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

চলে গেলেন লোককবি আব্দুল গফফার

  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১৫ Time View

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
অবশেষে চলে গেলেন লোককবি, শায়ের, পত্রিকা পরিবেশক আব্দুল গফফার শেখ। দীর্ঘদিন তিনি লিভার ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। ২৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজে’ঊন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
শায়ের আব্দুল গফফার শেখ উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের মৃত আব্দুল বারিক শেখের ছেলে। গ্রামবাংলার নানা কাহিনি ও গল্পের অনুষঙ্গ নিয়ে তিনি শায়েরী বা লোক-কবিতা লেখতেন এবং তা হাটবাজারে স্বকন্ঠে পরিবেশন করতেন।
পরবর্তীতে তিনি বোয়ালমারী বাজারসহ আসপাশের বিভিন্ন হাট বাজারে স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকা বিক্রি করে জীবীকা নির্বাহ করতেন।
রবিবার বিকালে চাপলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন এ লোক-কবির মেঝছেলে হাফেজ, মাওলানা মো. হাবিবুর রহমান।
জানাযার আগে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম সিরাজ, চর-ধোপাপাড়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কুদ্দুস সুলতানী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তা’র প্রকাশক ও সম্পাদক এ্যাড. কোরবান আলী, বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন।
এছাড়াও তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা বিএনপি নেতা, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মো. মফিজুল কাদের খান মিল্টনসহ আরো অনেকে, তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। পরে ছোলনা মাদ্রাসা গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃতু কালে তিনি স্ত্রী,৪ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নানা শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।
আগামী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বার্তা টাওয়ারে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছে বোয়ালমারী প্রেসক্লাব। এতে সকল গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ রেখেছেন প্রেসক্লাবের সভাপতি এ্যাড. কোরবান আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION