বোয়ালমারী প্রতিনিধি: বিএনপির দুঃসময় ও সুসময়ের যে ব্যক্তি অত্র এলাকা তথা ফরিদপুর ১ আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়িয়েছেন তিনি হলেন আলফাডাঙ্গা উপজেলার গরানিয়া-শিরগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আলহাজ্ব গোলাম কুদ্দুস শেখ। তিনি বিএনপির দুর্দিনের কান্ডারী ও একনিষ্ঠ কর্মী। দলের ক্রান্তিলগ্নে বিভিন্ন সভা সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। দলের কঠিন বিপদের মধ্যে দলকে ছেড়ে যাননি। আলহাজ্ব গোলাম কুদ্দুস শেখ বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের সাথে জড়িত রয়েছেন। তিনি ঢাকার চাঁদনী চক মার্কেটের রিয়াদ জুয়েলার্সের সত্বাধিকারী। বর্তমানে তিনি চাঁদনী চক মার্কেট বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আলফাডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি। আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। ফরিদপুর জেলা বিএনপির সাবেক সদস্য। বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির সাবেক সদস্য ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.