দীপঙ্কর পোদ্দার অপু #
ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকতের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ২৪ এর গণ অভ্যুত্থানের নেতা বুরহান উদ্দিন খান সৈকত বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। একই সাথে একজন অভিনেতা এবং ঢাকা প্রিমিয়ার লীগের প্রথম শ্রেণির ক্রিকেটার।
মতবিনিময়কালে বুরহান উদ্দিন খান সৈকত বলেন, 'আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বারবার কারাবরণ এবং হামলার শিকার হয়েছি। আমি অসংখ্য মামলার আসামী হয়েছি। তবুও দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে একদিনের জন্যও রাজপথ ছেড়ে যাইনি।' তিনি আরো বলেন, 'আমি আমার রাজনৈতিক জীবনে সব সময় নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি।'
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক এম এম জামান, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, সংগ্রাম প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হাসান লিমন, খোলা কাগজের জেলা প্রতিনিধি সনৎ চক্রবর্তী, প্রতিদিনের কাগজ প্রতিনিধি মুকুল বসু, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.