1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে বিশ্ব হাত ধোয়া  দিবস উদযাপন

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ Time View

মো. ইমরান মোল্যা, বোয়ালমারী (ফরিদপুর):
‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand-Washing Hero) প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বোয়ালমারী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। বোয়ালমারী পৌরসভার আয়োজনে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসভা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক তানভীর হাসান চৌধুরী। তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি উন্নত সমাজের অন্যতম শর্ত। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে আমরা অনেক সংক্রামক রোগ থেকে নিজেদের ও অন্যদের সুরক্ষিত রাখতে পারব।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, পৌর নির্বাহী প্রকৌশলী মোল্লা মো. শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান শিকদার, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মোছা. আজমিরী খাতুন এবং হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সবুরুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION