1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে কবি নাজমুল হক নজীরের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৭৭ Time View

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ‘শ্লোগানের কবি’ খ্যাত নাজমুল হক নজীরের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে অবস্থিত বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে এবং জাহিদ হাসান চঞ্চলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ আফসার উদ্দিন, সাপ্তাহিক চন্দনার সম্পাদক কাজী হাসান ফিরোজ, ডা. নুরুল ইসলাম, মধ্যেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার, দেশ রূপান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, কবিপুত্র প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রাম প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, খোলা কাগজের জেলা প্রতিনিধি সনৎ চক্রবর্তী, আজকের বাংলা প্রতিনিধি মুকুল বসু, সাপ্তাহিক মানব দর্পণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল খান প্রমুখ।
কবির সাহিত্যকর্মের কথা উল্লেখ করে কবিপুত্র প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন বলেন, কবি নাজমুল হক নজীর বাংলা সাহিত্যের একজন শক্তিমান কবি ছিলেন। গ্রাম বাংলার মানুষ ও প্রকৃতির পাশাপাশি বৈশ্বিক নানান বিষয়ও তার কবিতায় ঠাঁই পেয়েছে।
পরে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION