1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

ফরিদপুর জেলা এনসিপির আহবায়ক হাসিবুর রহমান (অপু ঠাকুর)

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর)কে আহবায়ক ও সাইফ হাসান খান সাকিবকে সদস্য সচিব করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১০০ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম-আহবায়ক হিসেবে রয়েছেন মো. বায়োজিদ হোসেন শাহেদ, যুগ্ম-আহবায়ক এস এম জাহিদ, সৈয়দ আরমান উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম (ফরহাদ), ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন মোল্লা, অ্যাডভোকেট মিরাজ উদ্দিন শরীফ, মুরাদ মাতুব্বর, দেলোয়ার হোসাইন, সোলায়মান কবীর, মো. মনিরুল ইসলাম, মুহাম্মদ ইয়াকুব মোল্লা, মো. নজরুল ইসলাম, মাওলানা মো. আক্কাছ ও মো. কামাল হোসাইন।
সিনিয়র যুগ্ম-সদস্য সচিব হিসেবে রয়েছেন জিল্লুর রহমান। যুগ্ম-সদস্য সচিব পদে রাজা মিয়া, হাবিবুর রহমান (আল মুনির), মো. সোহান ইসলাম সুজাত, মো. হাইমিনুল ইসলাম বাহার, ডা. সালেহ আহমেদ শুভ, সাইফুল ইসলাম, হায়দার মোল্লা ও এসএস আকাশ।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শেখ বাচ্চু, মুহাম্মদ নাজমুল হুদা, মো. নজুরুল শেখ, মেহেদী হাসান, মো. নাইম, মো. সালাউদ্দিন, আরিফুজ্জামান হেলাল, তোফাজ্জল হোসেন, এসএম সাইম, হামিম বিন রশিদ। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন সাজিদ মণ্ডল।
নবগঠিত কমিটির আহবায়ক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) বলেন, আগামী ছয় মাসের জন্য এ আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন এ কমিটির লক্ষ্য ফরিদপুর জেলায় এনসিপির কার্যক্রমকে সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনা করা ও জনগণের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখা।
তিনি আরও বলেন, আহবায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো নতুন স্বপ্ন, নতুন দায়িত্ব ও নতুন পথচলা। সততা, ঐক্য আর মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION