1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

যুবকদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ Time View

শরিফুল ইসলাম রনী: নিঃসন্দেহে সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। যুবসমাজকে মাদক, সহিংসতা ও চারিত্রিক অবক্ষয়ের পথ থেকে ফিরিয়ে এনে সুস্থ, সচেতন, মানবিক ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, নেতৃত্ব, দলবদ্ধতা ও আত্মশুদ্ধির এক অনন্য প্রশিক্ষণ ক্ষেত্র। এই বৃহৎ দর্শনকে ধারণ করেই জয়নগর ব্যবসায়ী পাড়া যুব সমাজ আয়োজন করেছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬। এমন একটি সুসংগঠিত, সুশৃঙ্খল ও প্রাণবন্ত আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়। এই সফল আয়োজনের পেছনে এক অনুপ্রেরণার নাম জনাব মাসুদ রানা সাহেব। তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন, বরং একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক, যিনি নীরবে-নিভৃতে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যুবসমাজের পাশে থেকে তাদের শক্তি ও সম্ভাবনাকে সঠিক পথে পরিচালিত করতে তার নিরবিচ্ছিন্ন সহযোগিতা ও আন্তরিকতায় আমরা মুগ্ধ। প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিতি টুর্নামেন্টকে শুধু আলোকিত করেনি, বরং সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা আরও একবার প্রমাণ করেছে। তরুণদের প্রতি তাঁর ভালোবাসা ও সমাজ উন্নয়নে দৃঢ় অবস্থান তাঁকে করে তুলেছে এই অঞ্চলের মানুষের প্রিয় মুখ। আমরা দোয়া করি, আল্লাহ তায়ালা তাঁকে সুস্থ রাখুন, দীর্ঘ হায়াত দান করুন এবং সমাজসেবার এই মহান কাজে আরও শক্তি ও সুযোগ দিন। শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা রইলো মাসুদ রানা সাহেবের প্রতি। আপনার মতো মানুষের হাত ধরেই সমাজ হবে আরো মানবিক, এগিয়ে যাবে একটি আলোকিত ভবিষ্যতের দিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION