1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারীতে সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর আটক

  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরকে (৬৬) আটক করেছে যৌথবাহিনী। সোমবার(১৬ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে বারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ময়েনদিয়া বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মান্নান মাতুব্বর প্রায় ১৮ মাস ইউনিয়ন পরিষদে অনুপস্থিত ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে গত ১৪ জানুয়ারী বিএনপিতে যোগদান করেন। মান্নান মাতুব্বরের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় অধিপত্য বিস্তার করে সহিংসতার নেতৃত্ব প্রদানের অভিযোগ রয়েছে। তাকে আটকের পর বোয়ালমারী থানা হেফাজতে রাখা হয়েছে।

পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পলিন্স শেখ বলেন, আব্দুল মান্নান মাতুব্বর বেশ কয়েকমাস ধরে ইউনিয়ন পরিষদ ও এলাকায় আসেন না।

পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রানী বেগম বলেন, আব্দুল মান্নান মাতুব্বর প্রায় ১৮ মাস ধরে ইউনিয়ন পরিষদের আসেন না। পরে সকল মেম্বারদের নিয়ে রেজুলেশন করে আমাকে প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব দেওয়া হয়। আমি সে মোতাবেক ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছি। তিনি আজ আটক হয়েছেন বলে জানতে পেরেছি।

এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের মোবাইলে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি এবং কল কেটে দেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা সার্কেল) আজম খান বলেন, ময়েনদিয়া বাজার এলাকায় মান্নান মাতুব্বর গ্রুপ ও জিহাদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘর ভাংচুর ও মারামারির ঘটনা ঘটে। আজ দুপুরে মান্নান মাতুব্বরকে আটক করা হয়েছে। বিশৃঙ্খলার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ওই ইউনিয়ন পরিষদের একজন মেম্বার প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছেন। মান্নান মাতুব্বর আটক হলেও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় কোন সমস্যা হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION